March 9, 2026, 9:36 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অন্যের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ও আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং, গ্রেফতার ১

Reporter Name

প্রথম বাংলা – ভুক্তভোগীর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ও আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভি যোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আবু বকর সিদ্দিক। এসময় তার হেফাজত থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।

এ সংক্রান্তে গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম ডিএমপি নিউজকে বলেন,ঘটনার ভুক্তভোগী জনৈক মুন্না ফেসবুকে দেখতে পান কেউ তার নাম ব্যবহা র করে ভুয়া ফেসবুক আইডি খুলেছে। সেই ফেসবুক আইডিতে মুন্না ও তার স্ত্রীর ছবি দেওয়া। এরপর ঐ আইডিতে মুন্না ও তার স্ত্রীর আপত্তিকর ও ব্যক্তিগত ছবি পর্যায়ক্রমে আপলোড করা হয়। পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনকে পাঠিয়ে ব্ল্যাকমেইলিং শুরু করে। এরপর ভুক্তভোগী বাদী হয়ে শ্যামপুর মডেল থানায় মামলা করেন।

তিনি বলেন, এরপর মামলাটির তদন্ত শুরু করে অর্গানাই জড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় এক জন প্রতারককে চিহ্নিত করে তার অবস্থান সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত গত ২৯ মে ২০২৩ রাজধানীর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিকে গ্রেফতার করে ।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত ব্যক্তি সুকৌশলে ভুক্তভোগীদের বিভিন্ন আপত্তিকর,অশ্লীল ও ব্যক্তিগত ছবি সংগ্রহ করতো।এরপর ভুক্তভোগীদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক আইডি খুলে তাদের আত্মীয় স্বজনকে এসব ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলিং করতো।

গ্রেফতারকৃত মুন্নাকে শ্যামপুর মডেল থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এরকম ব্ল্যাকমেইলিং এড়াতে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরামর্শ :১. অনলাইনে নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও অপরিচিত কাউকে না পাঠানো।২.অন্য কেউ বিশেষ মূহুর্তের বিষয়টি ক্যামেরাবন্দী করতে চাইলে এড়িয়ে যেতে হবে।৩.নিজের ডিভাইসে ব্যক্তিগত মূহুর্তের ছবি সংরক্ষণের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।



Our Like Page
Developed by: BD IT HOST