October 17, 2026, 9:55 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের কোনো কথা রিটে নেই: সারজিস

Reporter Name

প্রথম বাংলা-আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচন কে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্য তম সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন রিটটি করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিটের কথা জানিয়েছেন সারজিস আলম। তিনি লিখেছেন, ২টি রিট করেছি ৷

১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট ৷

২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদের পলিটিক্যাল সব অ্যাক্টিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট ৷

দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই বলে জানিয়েছেন সারজিস’এদিকে আদালত সূত্রে জানা গেছে,বাংলাদেশ আওয়ামী লীগ,জাতীয় পার্টি (এরশাদ),জাতীয় সমাজতান্ত্রিক দল,বিকল্পধারা বাংলাদেশ,তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ,এলডিপিসহ ১১টি দলকে কো নো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তী কালীন নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

এ বিষয়ে আইনসচিব,স্বরাষ্ট্রসচিব,নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়ে ছে রিটে।রিটের প্রার্থনায় দেখা যায়,নির্বিচারে মানুষ হত্যা, গণ তান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা,বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিক ভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

এদিকে ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধে পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে।



Our Like Page
Developed by: BD IT HOST