February 11, 2026, 4:19 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এ জগৎ ভাই অল্প দিনের আর কয়টা দিন সবুর মনে প্রাণে বিশ্বাস করো কঠিন সাজা প্রভূর

Reporter Name

কবিতাঃ-কঠিন সাজা প্রভুর
কবিঃ-জেসমিন জাহান নিপা

প্রভুর সৃষ্টির সেরা জাতি
আমরা যারা মানুষ ,
বিবেক, বুদ্ধি, জ্ঞানী , গুণী
ভেতর লোভের ফানুস।

পরের সম্পদ লুণ্ঠন করে
ভাবছো তুমি সেরা
চারপাশে অন্ধকার তোমার
পাপের সাগর ঘেরা।

ভাইয়ে কেনো ভাইয়ের সম্পদ
কেড়ে করো পূর্তী
মৃত্যুর পরে সুন্দর রূপটা
হবে অগ্নি মূর্তি।

এ জগৎ ভাই অল্প দিনের
আর কয়টা দিন সবুর
মনে প্রাণে বিশ্বাস করো
কঠিন সাজা প্রভূর ।

বৃত্তবান সাজো তুমি পরের
সম্পদ করে হরণ।
বুঝবে তুমি সেইদিন, যেদিন
আসবে কঠিন মরন।

নামাজ পড়ো, রোজা রাখো
মনটা তোমার কালো
পাবে না যে কভূ তোমার
লাশে নুরের আলো।

অন্যের ক্ষতি করছো শুধুই
ভাবলে তুমি ধন্য
হিতাহিত না জেনে রাখবে
ছেলে মেয়ের জন্য।

তোমার মতো অন্য জনের
এমনি প্রয়োজন
তা না ভেবেই নিলে কেড়ে
কষ্টের গড়া ধন।

মরলে রে ভাই স্ত্রী,কন্যা
পাশে নাহি রবে
দুদিন চারদিন কেঁদে ভুলে
যাবে তোমায় সবে।



Our Like Page
Developed by: BD IT HOST