September 12, 2026, 8:36 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় আদালতের রায় অমান্য করে জমি দখল” প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি

Reporter Name

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে বিজ্ঞ আদালতের রায় অমান্য করে জোর পূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আদালতের রায় প্রাপ্ত ভুক্তভোগী।

অভিযোগের সূত্র ধরে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এলাকার জনৈক আশরাফুল হাবিব তুষার এর পিতা মৃত বজলার রহমান এর সাথে পার্শ্ববর্তী মৃত রমেশ চন্দ্র এর পুত্র তরুনী কান্তর দীর্ঘদিন যাবত জমি নিয়ে মামলা চলে আসছে। ইতিমধ্যে মামলার বাদী বজলার রহমান এর পক্ষে রংপুর জেলার মাননীয় সিনিয়র জজ বিগত ৩১ জানুয়ারী,২০০০ সালে রায় প্রদান করেন।

বিবাদী তরুনী কান্ত উক্ত রায়ের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে আপীল করলে ০৩ মার্চ,২০০৩ তারিখে মহামান্য আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় প্রদান করেন। বিবাদী তরুনী কান্ত পুনরায় আদালতের এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপীল করলে বর্তমান পর্যন্ত মামলাটি চলমান আছে। এই নিয়ে বিবাদী তরনী কান্ত বিভিন্ন সময় বাদীর পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।

এসবের প্রতিবাদ করতে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে বিধায় বাদীর পরিবার আদালতের রায়ের অপেক্ষায় আছে। এমতাবস্থায় গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিবাদী তরুনী কান্ত দলবদ্ধ হয়ে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগকারী তুষার জানান, ‘বিবাদী তরুনী কান্ত একজন মদ্যপ ও বদমেজাজি ব্যক্তি’। ‘প্রায় প্রতিরাতে মদ খেয়ে বাড়িতে ফিরে সে খিস্তি খেউর করে’এলাকাবাসী সব জেনেও ভয়ে মুখ খোলেনা।
তুষার আরও জানান,আমরা শান্তিকামী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল, মহামান্য আদালতে বিচারাধীন থাকার পরেও বিরোধীয় জমিতে ঘর নির্মাণে বিষ্ময় প্রকাশ করেন এই অভিযোগকারী।

এ বিষয়ে অভিযুক্ত তরুনী কান্ত’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ক্ষিপ্ত কন্ঠে বাদীর বাড়ি সুদ্ধ দখলের হুমকি দেন।

কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান,অভিযোগ পেয়েছি, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, সেহেতু এ ব্যাপারে আমাদের কিছু করার নেই’।



Our Like Page
Developed by: BD IT HOST