March 12, 2026, 7:47 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ৩দিনের রিমান্ডে

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ ঘো‌ষিত কুড়ি গ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। সদর থানার অফিসার ইনচার্জ হা‌বিবুল্লাহ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯ মার্চ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হা‌বিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST