December 12, 2025, 12:41 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুষ্টিয়ায় জামায়াত-‌বিএন‌পি সংঘর্ষে আহত একজ‌নের মৃত‌্যু

Reporter Name

মিলন উল্লাহ, কুষ্টিয়া’:

কু‌ষ্টিয়ার মিরপু‌রে একটি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল থে‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

নিহত ব‌্যক্তির নাম খোকন মোল্লা (৪০)। তি‌নি উপ‌জেলার আমলা ইউনিয়‌নের বুড়াপাড়া গ্রা‌মের নওশের মোল্লার ছে‌লে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় ঢাকায় খোকন নামে একজন মারা গেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নিহত ব্যক্তিকে নি‌জে‌দের কর্মী দা‌বি ক‌রেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার।

এর আগে, গতকাল রোববার বেলা ৩টার দি‌কে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে সংঘ‌র্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

কু‌ষ্টিয়া জেলা জামায়াতের সে‌ক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর ব‌লেন, ‘বিদ‌্যাল‌য়ের এডহক ক‌মি‌টিতে জামায়া‌তের পক্ষ থে‌কে ইউনিয়ন জামায়া‌তের আমীরের নাম দেওয়া হ‌য়ে‌ছিল। অথচ বিএন‌পি নেতা না‌সির তাকে নাম তু‌লে নেওয়ার জন‌্য হুম‌কি দি‌চ্ছি‌ল। এরই প্রতিবা‌দে সমা‌বেশ করার সময় বিএন‌পির নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় আমা‌দের অনেকে আহত হ‌য়ে‌ছেন।’

এ ব্যাপারে মিরপুর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব রহমত আলী রব্বান ব‌লেন, ‘নাসির একসময় ছাত্রদল নেতা ছিলেন। এখন তি‌নি বিএন‌পির কর্মী। ত‌বে ঘটনা‌টি যে‌হেতু স্থানীয় দুই প‌ক্ষের তাই এটা নি‌য়ে কিছু বল‌তে চাই না।’



Our Like Page
Developed by: BD IT HOST