March 12, 2026, 8:49 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর আয়কর নথি জব্দ

Reporter Name

প্রথম বাংলা – সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেকের আয়কর নথি জব্দের আদেশদিয়ে ছেন আদালত।বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষি তে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসে ন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আজমেরী খানম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়,সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৬ হাজার ৩৪৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করা এবং ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থের স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে বিদেশে প্রেরণ করার অপরাধ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। যা তদন্তাধীন রয়েছে।

আরও বলাহয়,মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমনকমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি-না তা যাচাই বা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির আয়কর নথি জব্দ করা আবশ্যক।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST