February 8, 2026, 5:31 pm
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ কমিশনারের সাথে ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানদের এপিএ স্বাক্ষর

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সাথে ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement-APA) স্বাক্ষর করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।ডিএমপির ৫৭টি বিভাগের মধ্যে ২২টি বিভাগরে প্রধানগণ ডিএমপি কমিশনারের সাথে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন। অন্য বিভাগগুলো আগামী শনিবার (১৭ জুন) এ চুক্তি স্বাক্ষর করবেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারে শনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম(বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ ও এপিএ স্বাক্ষরকারী সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সরকারি কর্মকান্ডে কর্মকর্তাদের কর্মক্ষমতা, স্বচ্ছ তা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পাদিত কাজের লক্ষ্যমাত্রা নির্ধার ণ,সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানি ক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST