প্রথম বাংলা – ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক লাল চিনি ব্যবসায়ীর নিকট থেকে দিানদুপুরে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া (বাট্টা সেলিম) সহ ৪/৫ জন। টাকা ছিনতাই করার সময় ঐ ব্যবসায়ীকে মারধর করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলা সদরের পানমহল ইন্দিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক রিরাজ করছে।
জানা যায়, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া। শ্রমিক দলের সভাপতি পদ ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে বলে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযাগ উঠেছে।
পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া সুদ কারবারি। উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের লাল চিনি ব্যবসায়ি আঃ রশিদ শ্রমিকদলের সভাপতি সেলিমের কাছ থেকে সুদ হিসাবে টাকা ধার নিয়ে আবার তা পরিশোধ করে দেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামি ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে উপজেলা সদরের পানমহল ইন্দিরারপাড় পৌছামাত্র সেলিমসহ ৪/৫ জন ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঐ সময় ব্যবসায়িকে পিটিয়ে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ব্যবসায়ী।
এ ব্যাপারে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া “প্রথমে অস্বীকার, পরে দায় স্বীকার করে নিউজ না করার জন্য অনুরোধ করেন।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তাকে ঐ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।