February 9, 2026, 3:20 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ডিবির অভিযানে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার ৭ চোরাই গরু উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃ জেলা গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭টি চোরাই গরু উদ্ধার ও চোরাই গরু বহনে ব্যবহৃত ২টি পিক-আপ উদ্ধার করা হয়েছে। বুধবার ৩১ মে নান্দাইলসহ পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান,গত ২৯ মে গভীর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার বেলেজিং ইনভে স্টমেন্ট প্রজেক্ট নামক একটি ডেইরী ফার্মে ১০ টি গরু চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় মামলা নং-৬৫, তারিখ-৩০/০৫/২০২৩ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। গরু চুরির সংবাদ পেয়ে দ্রুততার সাথে চোরাই গরু উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিমকে দায়িত্ব প্রদান করা হয়।

ডিবির টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে বুধবার জেলার নান্দাইলের কানুরামপুর থেকে গরুচোর দলের মূলহোতা রাজীব হোসেন সবুজকে গ্রেফতার করে। সবুজের দেয়া তথ্য মতে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে একই দিন গভীর রাতে বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টের চুরি যাওয়া ৭ টি গরু উদ্ধার এবং কাইয়ুম নামক এক গরু চোরকে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য সবুজ ও কাইয়ুমকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সবুজ ২০ মে কিশোরগঞ্জ কারাগার থেকে গরু ভর্তি ট্রাক ডাকাতি মামলায় জামিনে মুক্ত হয়েই গরুচোর চক্র গঠন করে।বিভিন্ন এলাকায় ছদ্দবেশে ডেইরী ফার্ম ঘুরে ঘুরে গরু চুরির পরিকল্পনা চুড়ান্ত করে এবং পরিকল্পনা অনুযায়ী ২৮ মে রাত প্রায় সাড়ে ১১টায় সবুজের নেতৃত্বে ৯ জন আন্তঃ জেলা গরুচোর দুটি পিক-আপভ্যান এবং গৃহ ও দেয়াল ভাঙ্গার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি-সরঞ্জামাদিসহ ভালুকার জামিরদিয়া এলাকায় আসে।চক্রের সদস্যরা পিক-আপভ্যানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে রাস্তাঘাট নির্জন হওয়ার অপেক্ষা করে।

রাতের গভীরতায় রাস্তঘাট নির্জন হলে ২৯ মে রাত প্রায় আড়াইটায় বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে গিয়ে প্রথমে দেয়াল ভেঙ্গে চোরেরা প্রবেশ ও গরু নিয়ে বের হওয়ার পথ তৈরী করে। ডেইরী ফার্মে প্রবেশ করে ১০ টি গরু নিয়ে দুটি পিক-আপ ভ্যানে তুলে কিশোরগঞ্জ জেলা সদর থানা এলাকায় নিয়ে যায়। ডিবির আভিযানিক দল ধারাবাহি ক অভিযান পরিচালনা করে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে গরু বহনে ব্যবহৃত ১টি পিক-আপ সহ মোঃ নাহিদ হোসেনকে, ভালুকার মাস্টারবাড়ী এলাকা থেকে দ্বীন ইসলামকে এবং জামালপুর ও বগুড়ার সীমান্তবর্তী এলাকা থেকে খাইরুলকে ১টি পিক-আপসহ গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়,
গ্রেফতারকৃত আসামি রাজিব হাসান সবুজের বিরুদ্ধে ৫টি গরু চুরি এবং ১টি গরু ডাকাতি মামলা,কাইয়ুমের বিরুদ্ধে ২টি গরুভর্তি ট্রাক ডাকাতি এবং ১টি গরু চুরি মামলা, নাহি দের বিরুদ্ধে ২টি গরু চুরি ও ১টি মাদক মামলা, দ্বীন ইসলামের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং খায়রুলের বিরুদ্ধে ১টি গরু ডাকাতি ও ১টি মাদক মামলা রয়েছে। পলাতক অন্যান্য গরুচোরদের গ্রেফতার ও অবশিষ্ট চোরাই গরু উদ্ধারের জন্য একাধিক ডিবি টিম অভিযান পরিচালনা করছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST