February 10, 2026, 2:17 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়বেন হাজিরা

Reporter Name

প্রথম বাংলা – এবার হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশ্যে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়বেন তারা।

আজ (১৬ জুন) রোববার মুজদালিফায় আসার আগে শনিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরাফাত ময়দানের খতিব।

এরপর মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজিরা। সেখান থেকেই শয়তানকে ছোঁড়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।

আজ ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে তারা রওনা হয়েছেন মিনার দিকে। ৩ দিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা।

এরপর পশু কোরবানি করে আজই পালন করবেন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে সোমবার।
সৌজন্যে, mp news



Our Like Page
Developed by: BD IT HOST