May 15, 2026, 7:58 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যৌথ বাহিনীর অভিযানে আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

Reporter Name

সুমন ভৌমিক,স্টাফ রিপোর্টার,নোয়াখালী:

ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আবদুর রহমান। ছবি: চ্যানেল 24

নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদলের সাবেক এক নেতা হাসপাতালে মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৩৪)। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের ছায়েদুল হকের ছেলে। সে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আবদুর রহমানের চাচাতো ভাই মো. হানিফ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কারণে ২০১২ সালের পর থেকে এলাকাছাড়া ছিলেন।আবদুর রহমান”৫ আগস্টের পর এলাকায় আসে। রোববার দিবাগত রাত ৪টার দিকে বাড়ি থেকে আবদুর রহমান ও ভাতিজা হাবিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

আটকের পর তাদের মারধর করা হয় তাদের কাছ থেকে কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে সকালে দুজনকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশে সোপর্দ করার পর থানায় গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তিনি। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করেন। কিন্তু দুজনকে বিকেল পাঁচটায় আদালতে পাঠানো হয়। আদালত চিকিৎসার ব্যবস্থা করতে বললে পুলিশ সাড়ে ৫টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পর আবদুর রহমান মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব আহমেদ বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ আবদুর রহমান ও হাবিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আবদুর রহমান মারা যান। তাদের দুজনেরই শরীরে জখম ছিল। হাবিবুরের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, রোববার সকালে যৌথ বাহিনীর সদস্যরা আবদুর রহমান ও হাবিবুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। তখন তাদের অবস্থা ভালো ছিল না। এ সময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। বিকেলে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে আবদুর রহমান মারা যান। হাবিবুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে রয়েছে।

তিনি আরও জানান, আবদুর রহমানের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। হাবিবুরের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের কাছ থেকে রাইফেলের দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST