January 22, 2026, 8:09 pm
শিরোনামঃ
উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা রাজপথ অচল করার হুঙ্কার: একতরফা ‘প্রহসনের’ নির্বাচন রুখতে ছাত্রলীগের দশ দিনের কঠোর কর্মসূচি খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজস্ব আয়ের প্রধান উৎস হবে ভ্যাট ও ইনকাম ট্যাক্স – এনবিআর চেয়ারম্যান

Reporter Name

প্রথম বাংলা – রাজস্ব আয়ের প্রধান উৎস ইনকাম ট্যাক্স ও ভ্যাট হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।শনিবার (২২ মার্চ) গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত রাজস্ব আয়বিষয়ক সেমিনারে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) আদায়ের আওতা বাড়াতে কাজ করছে এনবিআর। রাজস্ব আয়ের প্রধান উৎস হবে ইনকাম ট্যাক্স ও ভ্যাট। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে।

তিনি বলেন, বিগত বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল। যে কারণে ঋণের পরিমাণ বেড়েছে।

অতীতে ট্যাক্স আদায়ে পলিসি লেভেলে জোর দেয়া হলেও বাস্তবায়নে জোর দেয়া হয়নি অভিযোগ করে মো. আব্দুর রহমান বলেন, আয়কর, ভ্যাট ও কাস্টমকে অটোমেশন করতে উদ্যোগ নিয়েছে এনবিআর। এটি বাস্তবায়ন হলে ট্যাক্স নিয়ে ভীতি কমবে। ভবিষ্যতে আর অফলাইন রিটার্ন নেয়া হবে না।

তিনি বলেন, ট্যাক্স যারা ফাঁকি দেয়, তাদেরকে তদারকির আওতায় আনা হবে এবং যারা ট্যাক্স দেয় তারা হয়রানির শিকার হবেন না।
এনবিআর চেয়ারম্যান ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST