February 11, 2026, 4:41 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রামগঞ্জে পানপাড়া স্কুলের প্রধান শিক্ষকের বেত্রাঘাত আহত ৯২জন ছাত্র-ছাত্রী

Reporter Name

মোহাম্মদ আলী।লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ৯২জন ছাত্র-ছাত্রীকে সোমবার দুপুরে প্রধান শিক্ষক মো: আ: হান্নান নির্মম ভাবে বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের বেধে দেওয়ায় সময় মুল্যায়ন মৌখিক পরীক্ষা অংশ গ্রহন না করা এই বেত্রাঘাত করছে প্রধান শিক্ষক। এনিয়ে ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অবিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান,

প্রতিষ্ঠান কর্তৃক র্নিধারিত ৩রা মে স্থগিত হওয়ায় ৯ম শ্রেনীর মুল্যায়ন পরীক্ষা ২১ মে অনুষ্ঠিত হয়।যা প্রতিষ্ঠানের ২ছাত্র ছাড়া কেউ জানে না। খবর পেয়ে ২২ মে আমরা ক্লাস রুমে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করলে প্রধান শিক্ষক মোঃ আ: হান্নান বেত নিয়ে উপস্থিত হয়ে ৪০জন ছাত্র ও ৫২জন ছাত্রীদের এলোপাতাড়ি নির্মমভাবে পিটিয়ে আহত করে। ছাত্র নাহিদুল ইসলাম,নিজাম উদ্দিনসহ কয়েকজন বলেন, প্রধান শিক্ষক ক্লাস উপস্থিত হয়েই বেত্রাঘাত শুরু করে। আমরা বাড়িতে গিয়ে অবিভাবকদের জানিয়েছি এবং বেত্রাঘাতে ক্ষতগুলো দেখিয়েছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আ: হান্নান বলেন,ছাত্র-ছাত্রীরা জোট বেধে পরীক্ষা বর্জন করেছে,এই জন্য হালকা শাস্তির ব্যবস্থা করেছি।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন,আমি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাত করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST