October 15, 2026, 2:37 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাস্তা দখলমুক্তে হকার উচ্ছেদকরনে মতিঝিল ট্রাফিকের জোরালো অভিযানঃ

Reporter Name

নিজস্ব প্রতিবেদন : তিলোত্তমা নগরী ঢাকার অপ্রতুল রাস্তার বিশাল একটি অংশ হকার এর দখলে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে,যান ও জন চলাচলে অত্যন্ত নেতিবাচক প্রভাবসহ অপচয় হয় হাজার হাজার কর্মঘন্টা ।ইতোপূর্বে মতিঝিল ট্রাফিক বিভাগ নিজ অধিক্ষেত্রে অনেক জায়গা থেকেই হকার উচ্ছেদ করেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৪ খ্রিঃ ১৫.০০ ঘটিকায় দৈনিক বাংলা হতে সুরমা টাওয়ার পর্যন্ত (আইএফআইসি, আল আরাফা ব্যাংক, সুরমা টাওয়ার) সংলগ্ন এলাকার ফুটপাতের অংশে হকার উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য যে, সাধারন জনগন,পথচারী ইতোপূর্বে এ ফুটপাত দিয়ে হাটতে পারতো না বিধায় তারা মূল সড়কের ধার দিয়ে হাটতো,এতে যান চলাচলে বিঘ্নসহ দুর্ঘটনা ঘটত।এরকম অভিযানের ফলে বর্তমানে সে আশংকা দূরীভূত হল। যান চলাচলে স্থবিরতা ও কেটে গেল।স্থানীয় অধিবাসী, পথচারী, সাধারন জনগন ও সচেতন মহল ডিএমপি’র মতিঝিল ট্রাফিকের এরকম অভিযানকে সাধুবাদ জানান।

বিশেষ উল্লেখ্য যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার) মহোদয় কর্তৃক প্রণীত ‘স্পট বাই স্পট’ সমস্যা সমাধানের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাফিক মতিঝিল বিভাগ প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেশাদারিত্ব ও কায়িক পরিশ্রমের মিশেলে দিনরাত অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ।

“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।””ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।”



Our Like Page
Developed by: BD IT HOST