July 14, 2026, 4:04 pm
শিরোনামঃ
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাকলিয়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে মুদি দোকানির ঘরে মিললো টিসিবির বিপুল পণ্য

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরে এক মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরু যুগী বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উদ্ধার তালিকায় রয়েছে- টিসিবি’র ২০০কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল, উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে। পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে ও তার সহযোগী ফারুক। স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় তাদের আটক করা যায়নি।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদাম জাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন।

এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্স ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST