March 9, 2026, 9:36 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি

Reporter Name

প্রথম বাংলা -বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্ক সৃষ্টি না করাই উত্তম সেনাপ্রধান তার দায়িত্বে আছেন এবং সেখানেই থাকবেন। তবে কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে, যা মোটেও যথার্থ নয়। ৫ ও ৬ আগস্ট তিনি দেশের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ফলে সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা জাতির জন্য শুভ হবে না।

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা রয়েছি, আমাদের সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে।রাজনৈতিক আলোচনার জায়গা রাজনৈতিক দলের মধ্যেই থাকা উচিত, ব্যক্তিগত পর্যায়ে যাওয়া উচিত নয়।

তিনি আরও বলেন,দেশে গভীর চক্রান্ত চলছে ১৭বছরধরে নির্যাতন সহ্য করেছি,ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অথচ এখন সেই ভোট নিয়েই চক্রান্ত চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের সংগ্রামের লক্ষ্য হলো দেশকে রক্ষা করা ও একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে পৌঁছাতে হলে গণতন্ত্রের শক্ত ভিত দরকার।

বিএনপি নেতা অভিযোগ করেন,গণতন্ত্র ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে—এটাই স্বাভাবিক। বিএনপি জনগণের দল হিসেবে সেই প্রত্যাশা করতেই পারে। কিন্তু কিছু লোক এটি সহ্য করতে পারছে না। যারা এতদিন অপকৌশলে লিপ্ত ছিল, তারা পালিয়ে গেলেও তাদের অনুগতরা এখনো সক্রিয়। বিএনপিকে ঠেকাতে এবং গণতন্ত্রকে দুর্বল করতে তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান। সঞ্চালনা করেন সদস্যসচিব মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন



Our Like Page
Developed by: BD IT HOST