October 11, 2026, 12:11 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সংস্কার কমিশন প্রধান

Reporter Name

প্রথম বাংলা – স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ মঙ্গলবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এদিকে কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেন, আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছি। অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে এখন থেকে স্থানীয় পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

স্থানীয় সরকার সংস্কারে আইন, কাঠামো ও সেবা কার্যক্রমসহ নানা বিষয়ে প্রস্তাব করা হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্ব করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ ও নির্বাচন কমিশনের সদস্যরা।

বক্তারা বলেন,গত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়ক রণ,দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে’ স্থা নীয় সরকার সংস্কার কমিশন আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।



Our Like Page
Developed by: BD IT HOST