May 15, 2026, 8:02 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র পাইনি ; ডিসির সহযোগিতায় পেলেন প্রবেশপত্র

Reporter Name

প্রথম বাংলা – আগামীকাল এসএসসি পরীক্ষা এখন পর্যন্ত পরীক্ষার প্রবেশ পত্র পাইনি শিক্ষার্থীরা। ঘটনাটি ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের চর আনন্দী পুরে। রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আগামীকালের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, আজ বুধবার (০৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ১৬ শিক্ষার্থী সহ অভিভাবকগণ অনশনে বসে স্কুলের সামনে। পরে সাংবাদিকগণ উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

স্থানীয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জানা যায় রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর অবহেলা, অপব্যবহার, স্বেচ্ছাচারিতা সহ অসদাচরণ সহ সীমাহীন দূর্ণীতি ও শিক্ষার্থীদের কাছে নতুন করে টাকা দাবীর কারণেই এ ঘটনা।

সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থাকলেও বার বার ফোনে যোগাযোগ করলেও মিলেনি প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর দেখা। এভাবেই স্কুলের সামনে বসে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এর নজরে এলে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাধানের জন্য আশ্বস্ত করেন। পরে দ্রুততম ব্যবস্থা নিয়ে ডিসির সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে পৌঁছে প্রবেশপত্র ও রেজিঃ কার্ড।



Our Like Page
Developed by: BD IT HOST