March 16, 2026, 11:49 pm
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন ২। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০) ৩। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন ৪। কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন (৪৭) ৫। গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মোঃ মারুফ রেজা (৫৪)

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ০৬.১৫ ঘটিকায় মোঃ মনির হোসেনকে ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ এর একটি টিম। অন্যদিকে সাঈদ সাদ্দাম শাকিলকে (১৬ আগস্ট ২০২৫) শনিবার দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকায় রাজধানীর ফার্মগেট কেআইবি কনভেনশন হল থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম । একই তারিখ রাত আনুমানিক ১০.২৫ ঘটিকায় অপর এক অভিযানে ইকবাল আহমদ রিপনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।

অপরদিকে (১৭ আগস্ট ২০২৫) আরেক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মোঃ সালাউদ্দিন মামুনকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। একই তারিখ অপর এক অভিযানে পল্টন থানা এলাকা থেকে মারুফ রেজাকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST