May 31, 2026, 9:42 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসদাচরণ করায় রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যানকে ধাওয়া

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃসিনিয়র রিপোর্টার

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি,সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীর সাথে অসদাচরণ করায় রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিরন মোহাম্মদ ইলিয়াসকে ধাওয়া দিয়েছে সাধারণ মানুষ।

গতকাল (৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সোহেল সরকারেরর পক্ষে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদে ভোট চাইতে যান রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা।

ইউনিয়ন পরিষদে তাদেরকে ভোট চাইতে নিষেধ করে এবং অসম্মান করে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন। একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সাথে অসদাচরণ করলে সাথে থাকা নেতাকর্মীসহ সাধারণ মানুষ চেয়ারম্যানের ওপর চড়াও হয়ে একপর্যায়ে তাকে ধাওয়া করেন।

এই খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। ওই চেয়ারম্যান উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হারুন অর রশীদ আলম মিয়ার বাড়ীতে বিয়ের দাওয়াতে গেলে ওখানেও আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে লাঠিসোঁটা নিয়ে আবারও ধাওয়া করে তাড়িয়ে দেয়।

এবিষয়ে উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বলেন, “আমরা কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী সোহেলের জন্য ইউনিয়ন পরিষদে ভোট চাইতে গেলে আমাকে এবং আমার সাথে থাকা নেতাকর্মীদের সাথে অসদাচরণ করে রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে ধাওয়া করে।”

তবে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিরন মোহাম্মদ ইলিয়াসের সাথে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।



Our Like Page
Developed by: BD IT HOST