July 21, 2026, 1:12 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ শরীয়তপুর-১ আসনে নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

জানা যায়,শরীয়তপুর-১ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন রফিকুল ইসলাম কোতোয়াল। করোনা কালীন সময়ে তিনি খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।

যে কোন জায়গায় যে কোন সাধারণ মানুষকে সবার আগে সালাম দেয়া ও পরিবারের খোঁজ খবর নেয়া, তার যেন স্বভারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়াও বর্তমান তরুণ প্রজন্মের মাঝে তিনি এক ভালোবাসার আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে শরীয়তপুর -১ আসনে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালীতে রূপান্তরিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি এবং শরীয়তপুর পৌরসভা সাবেক মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন। তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছেন।

রফিকুল ইসলাম কোতোয়াল শরীয়তপুর-১ আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক সৈনিক। দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া , নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি।

আমার প্রাণের দেশ এবং প্রাণের সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা।



Our Like Page
Developed by: BD IT HOST