
ফরিদপুর জেলা প্রতিনিধি:মোঃ এইচ কে শিশির আহমেদ
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ জেলা দলকে ৯ উইকেটে পরাজিত করেছে ঢাকা জেলা দল।
আজ বুধবার ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিগঞ্জ জেলা দল ১৫৭ রান করে অলআউট হয়। জবাবে ঢাকা জেলা দল মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ঢাকা জেলা দলের পক্ষে মো. সামি ৭৩ বলে ৬৯ রান করেন। তার উল্লেখযোগ্য ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় ঢাকা জেলা দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করল ঢাকা জেলা দল। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মোহাম্মদ আজাদ হোসেন ও হাসমত আলী খান স্কোরার মামুন হোসেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার