নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার রত্নাপালং চাক বৈঠা করই বনিয়া এলাকার অলি আহাম্মদের পুত্র মোহাম্মদ ইউনুচ(৩১) ও তার মামা সৌদি ফেরত ইসলাম মিয়ার পুত্র নুরুল আলম (৩৮)সহ এক শক্তিসালী ইয়াবা সিন্ডিকেট তৈরী করে রমরমা ইয়াবা ব্যবসার বিস্তর অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান,মামা-ভাগিনার ইয়াবা কারবারে অতিষ্ট স্থানীয় সুশিল সমাজ। সীমান্তে অবৈধ কার বার করে শূন্য থেকে এখন কোটিপতি। সীমান্তে তাদের রয়েছে চোরাচালানের ও ইয়াবার শক্তিশালী সিন্ডিকেট।
এদিকে সীমান্তের উত্তেজনা বিরাজ করলেও প্রশা সনের নজর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা ইয়াবা কারবারীরা ঠিকই রোহিঙ্গাদের মাধ্যমে এদেশে নিয়ে আসছে অবৈধ ইয়াবা,চোরাই স্বর্ণ চোরাচালান, বিদেশী সিগারেট, কারেন্ট জালসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য সীমান্তের ঐপার থেকে পাচার করে আসছে এপারের কারবারী মামা নুরুল আলম ও ভাগিনা মোঃ ইউনুছ সব নিয়ন্ত্রণে রাখার পর দেশের প্রত্যান্ত অঞ্চলে পাচার করার অভিযোগ স্থানীয়দের।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহা ম্মদ আলী বলেন, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। অবৈধ মাদক কারবারীরা যত শক্তিসালী হউক তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য: ভাগিনা মোহাম্মদ ইউনুছ বছর খানেক আগে চাকবৈঠা এলাকা থেকে ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়ে জেলে গেলেও ফের জেল থেকে বের হয়ে আরও বেপরোয়া ইয়াবা কারবার পরিচালনার বিস্তর অভিযোগ উঠেছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার