মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুরে আনসার ভিডিপি কতৃক আয়োজিত বৃক্ষ রোপন অভিযান ২০২৩ পালন। অদ্য ১৫ জুন ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ আন সার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় উলিপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযান/২০২৩ পালিত হয়।
বৃক্ষ রোপন অভিযান ২০২৩ উপলক্ষে সকাল দশঘটিকায় উলিপুর উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কতৃক একটি র্যালি বের হয়, র্যালি টি উপজেলার মূল মূল ফটক গুলো প্রদক্ষিন করে উলিপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে শতাধিক বৃক্ষ রোপন শেষে অভিযান এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো: শরিফুল ইসলাম,উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ জাহানুর বেগম, আন সার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ মোকছেদ আলী সহ উক্ত উপজেলার সকল দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডারগন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার