প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

প্রথম বাংলা - গত মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের মার্চের চেয়ে আলোচ্য মাসে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। বিশেষজ্ঞরা এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির গতি মন্থরতাকে দায়ী করেছেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা এযাবতকালের রেকর্ড। চলতি অর্থবছর শেষ হতে আরো তিন মাস বাকী। ওই সময়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে, চলতি অর্থবছর সোয়া এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৯ মাসে রাজস্ব আদায়ে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও—লক্ষ্যমাত্রার তুলনায় এত বড় ব্যবধান হওয়ার পেছনে, মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা নেওয়াকেও দায়ী করছেন তারা।
এনবিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্চ মাসে আমদানি কর আদায়ে প্রবৃদ্ধি না হয়ে উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। অন্যদিকে একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৮৬ ও ২ দশমিক ৭৭ শতাংশ।
ছবি : সংগৃহীত
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার