মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ
২১ অক্টোবর, শনিবার, বিকেল চারটায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা এর স্বামী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক চীফ ইঞ্জিনিয়ার মিজানুল করিম এর কুলখানি উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার স্ত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি ও একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করেন।
এ সময় পারিবারিক এই আয়োজনে উপস্থিত থেকে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন তার বন্ধুরা ও তার পরিবারের সদস্যরা। আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকু, সিরাজগঞ্জ সদরের মাননীয় এমপি হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের মাননীয় এমপি তানভীর ইমাম, রাজশাহীর এমপি মো: এনামূল হক, তার ছাত্র জীবনের বন্ধু রাজউক এর সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, ছোট ভাই শোভন ইসলাম ও লিলি ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আসাদ উল্লাহ তুষার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মিজানুল করিমের ছাত্র জীবনের বন্ধু রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা বলেন, আমরা একসাথে উনসত্তরের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী, আমরা আওয়ামী পরিবারের সন্তান।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম বলেন, শাহজাদপুরের স্কুল কলেজের অনেক বিল্ডিং
তিনি নির্মাণ করেছেন। শাহজাদপুরের উন্নয়নে মিজানুল করিমের অবদান মানুষ মনে রাখবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার