স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ১২-ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে জামাত থেকে নির্বাচিত হয়েছেন মাছুম মোস্তফা। কিন্তু নির্বাচনের ফল গনগনায় অনিয়মের অভিযোগ এনে বিএনপি প্রার্থী আদালতে মামলা দায়ের করেন।
পূর্বধলা সকল শ্রেনীর মানুষের মনে প্রশ্ন পূর্বধলায় জামাতের ৫% ভোট নেই তাহলে এত ভোট কীভাবে পেল। এদিকে মাছুম মোস্তফা এমপি হওয়ার সাথে সাথে তার কর্মী সমর্থকরা পূর্বধলার বিএনপি কর্মী সমর্থকদের উপর বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্বধলা সদর ইউনিয়নে নারায়ডহর বাজারে মাছুম মোস্তফা নির্বাচিত হওয়ার পড়ের দিন লোকজন গিয়ে "বিএনপির" অফিসে ভাংচুরসহ বিএনপি কর্মী সমর্থকদের লোকজন উপর হামলা চালাই।
এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। হামলার ঘটনা সাথেই সাথেই সোলার মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আগিয়া ইউনিয়ন বিএনপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। আহতারা পূর্বধলা হাসপাতালে চিকিৎসাদ্বীন আছে। এই হামলার ঘটনা যা সোসাল মিডিয়াতে ভাইরাল। আহতের বক্তব্যতে যানা যায় হামলাকারিরা জামাতের এমপি মাছুম মোস্তফার কর্মী এবং নাম প্রকাশ করেন। এমপি মাছুম মোস্তফার নির্বাচন না করায় উনার হুকুমে এমন কর্মকান্ড চালিয়েছে তারা।
এদিকে আলোচনা হচ্ছে সকল শ্রেনীর মানুষের মধ্যে, এমপি হওয়ার সাথে সাথে মাছুম মোস্তফার এমন সন্ত্রাসী কর্মকান্ড শুরু হওয়ায় বিএনপি সহ সাধারণ পূর্বধলার জনগণ এখন আতংকের মধ্যে আছে। এই বিষয়ে এমপি মাছুম মোস্তফার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার