প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ
কক্সবাজারে পৌরসভা এলাকার মাতামুহুরি নদীর ব্রীজের নিচ থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার
রিপোর্ট :সুমন কান্তি দাশ।
চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী থেকে মহসিন ভুট্টা (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল ৬টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে।সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে স্থানীয়রা মাতামু হুরি নদীর ব্রিজে নিচে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এ লাশ উদ্ধার করে।
মহসিন ভুট্টা চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সওদা গরপাড়ার মরহুম খলিলুর রহমানের ছেলে।তিনি বাংলাদে শ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার