প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার আদালত চত্বরে মেম্বার লিয়াকত আলী কে লক্ষ্য করে দূর্ববিত্তের গুলি এই নিয়ে আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেনহাজিরা শেষ করে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
লিয়াকত আলী বলেন এগুলি তার প্রতিপক্ষের
লোকজনই করেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার