প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার:
লক্ষীপুর কমলনগর উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম ফারুক হোসেন। আহত শিক্ষার্থীর নাম জাহিদ হোসেন।
ভুক্তভোগী জাহিদের মা সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, "আমার ছেলেকে অতিরিক্ত মারধর করার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে।"
এ বিষয়ে জাহিদ হোসেন বলে, "ফারুক স্যার আমাকে একটি অংক করতে দেন। অংক না পারার কারণে তিনি আমাকে বেত্রাঘাত করেন। বেত্রাঘাতের পর আমি অসুস্থ হয়ে পড়ি।"
অভিযোগের বিষয়ে শিক্ষক ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি একটি বেত্রাঘাত করেছি। তার গায়ে কোনো মারধরের চিহ্ন ছিল না।" এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
দক্ষিণ চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, "বেত্রাঘাতের বিষয়টি আমি শুনেছি। একটি অংক না পারার কারণে বেত্রাঘাত করা হয়েছিল।"
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার