কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ‘আগামীতে নিজে কে সুরক্ষায় ডায়বেটিস কে জানুন’এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় ডায়াবে টিক সমিতির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ নভেম্বর ) সকালে উপজেলার জিন্নাহ চম্পা ফাউন্ডেশন চত্তরে কাউনিয়া ডায়াবে টিক সমিতির আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে স ভাপতিত্ব করেন কাউনিয়া ডায়বেটিক সমিতির সভা পতি মোহাম্মদ আলী জিন্নাহ।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চাল নায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন,কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন,সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া ডায়বেটিক সমিতির আলোচক ডাঃ মাসুদার রহমান।
এলাকার ডায়াবেটিক রোগীদের সেবা দিতে সমিতি ব্যাপক ভূমিকা রাখবে এবং একটি পুর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতালে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।