April 22, 2026, 10:26 pm
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সাময়িক বরখাস্ত

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রবিবার (৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসার পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভোট হাট দাখিল মাদ্রাসায়। বরখাস্ত হওয়া ওই শিক্ষক নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মৃত কাওছার আলীর ছেলে আক্তারুজ্জামান (৫৪)। এবং ওই মাদ্রাসায় এবতেদায়ী প্রধান হিসেবে কর্মরত আছেন। মাদ্রাসার সহকারি সুপার নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাদ্রাসার বিরতিকালীন সময়ে ওই ছাত্রী ও তার এক বান্ধবীসহ একটি কক্ষে বসে গল্প করছিল। এমন সময় শিক্ষক আকতারুজ্জামান ওই কক্ষে প্রবেশ করে অন‍্য ছাত্রীকে বের করে দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ভয়ে ছাত্রীটি চিৎকার দিলে অন‍্যান‍্য শিক্ষার্থী ও শিক্ষকরা এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ওই শিক্ষক কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিচার দাবীর প্রেক্ষীতে মাদ্রাসার পরিচালনা পরষদ গত রবিবার ঘটনার সত‍্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
মাদ্রাসার প্রধান (সুপার) নুর আলম জানান, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক ভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার রেজুলেশন ও অভিযোগের কপি হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST