মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশ ব্যাপী বিনামূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময়ে শহরের শাপলাচত্বর,ঘোষপাড়া,বিসিক শিল্পনগরী, গড়ের পাড় সহ বিভিন্ন স্থানে বিনামূল্যে ফলজ,ভেষজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক জনাব,লিয়াকত আলী দুলাল,কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জনান,রোস্তম আলী তোতা,বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাপ্পি সরকার,বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজসেবক মিসেস রত্না আক্তার,পল্লী বীজব্যাংকের শাখা সংস্থাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জনাব রাশেদুজ্জামান শামীম,
বিশিষ্ট ব্যবসায়ী জনাব,মহিউদ্দিন জাহাংগীর বিপ্লব,কন ফিডেন্স রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক জনাব,মুরাদ হোসেন,কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী জনাব,বেলাল হোসেন,পল্লী বীজ ব্যাংক কুড়িগ্রাম শাখার ক্রয় কর্মকর্তা জনাব,শাহারিয়ার হোসেন,জুনিয়র ডেভেল পমেন্ট কোর্ডিনেটর জনাব,শহিদুল ইসলাম,নারী উদ্যোক্তা মিসেস রাখি পারভীন সহ অনেক তরুণ ও উদ্যোমী স্বেচ্ছাসেবীগন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার