খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় উপজেলার রায়গঞ্জে।
পুলিশ সূত্রে জানা যায় ১৫ এপ্রিল শুক্রবার রাত আনুমানি ক প্রায় ২ টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চি ম রায়গঞ্জ মৌজাস্থ থেকে ১৪ বোতল (বিদেশী মদ)সহ ২ জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন নাগেশ্বরী সোনাইখামাড় এলাকার মাদক কারবারি আল আমিন বাবু (২২) ও পশ্চিম রায়গঞ্জের মোজাফ্ফর আলী (১৯)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার