প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
কুমিল্লা রুচি বিলাসে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা অফিসঃ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সহযোগীতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) আয়োজনে কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ রুচি বিলাস মিলনায়তনে দোয়া মাহফিল ও ইফতার এবং মাহে রমজানের তাতপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়।
সংগঠনের চেয়ারম্যান মির্জা ফসিহ উদ্দিন আহমদ (শাহীন মির্জা)র সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জাকির হোসেন, জেলা সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক- কামরুজ্জামান জনি মির্জা সাইদিয়া আইরিন জ্যোতি ও মির্জা সাবরিয়া আইরিন প্রীতি, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, মহাফেজ মেনহাজুল ইসলাম,
রেজাউল করিম মিঠু, এ্যাডভোকেট ইউসুফ আলী, মোরশেদ আলম,সাপ্তাহিক টেলিফোন সম্পাদক- আবুল হাসেম, আবুল বাসার শিপন, অধ্যাপক মনির হোসেন, বাবুল হোসেন খন্দকার,সমনা আক্তার স্মৃতি,সাংবাদিক আবদুল জলিল,শাকিল মোল্লাসহ আরো অনেকে। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার