প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
কৃষকের ফসল ও সাধারন মানুষের যাতায়াতের রাস্তা নির্মাণ করে প্রশংসিত ইউপি চেয়ারম্যান ও সমাজ সেবক নজরুল

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে ফসলি জমির ধান আনা নেওয়া নিয়ে চরম ভোগান্তী পোহাতে হতো সাধারণ কৃষকদের, তাই কৃষকদের কথা চিন্তা করে নিজ খরছে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ করেন চেয়ারম্যান নজরুল। উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর একের পর এক রাস্তা ঘাট কালভেট ব্রিজ নির্মাণ করে ব্যাপক প্রশংসিত । এনিয়ে স্থানীয় ও জমির মালিকদের মধ্যে স্বস্থির নিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নটির কালিবাজার থেকে পোদ্দার বাজার সড়কের হাসন্দী গ্রামের ইব্রাহীম মৎস্য ও পোল্ট্রি খামার সংলগ্ন এলাকার ফসলি জমিতে প্রায় ২ কিলোমিটার মাটির সড়ক তৈরি হলে কৃষকরা যেমন উপকৃত হবে তেমনি সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তাটি সবার উপকারে আসবে। ইউনিয়নটির ৬ এবং ৫ নং ওয়ার্ডের সংযোগ নতুন রাস্তাটি সহজ হবে।
স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি ছিলো রাস্তাটি করার জন্য।
নজরুল ইসলাম চেয়ারম্যান গন মাধ্যম কে জানান চেয়ারম্যান হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি আমার ইউনিয়ন এর জনগণের ভাগ্য উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছি।
এলাকার অসহায় দুস্থ মহিলাদের জন্য সেলাই মিশিন দেওয়া, অসহায় গরীবদের অটোরিকসা দেওয়া, এলাকার অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য খরচ দেওয়া সহ বিভিন্ন ধরনের আর্থিক প্রদান করে আসছি।
একটি কু চক্রী মহল রাস্তাটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ খানে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নেই।
চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন আমি চেয়ারম্যান হিসাবে আমার এলাকার জনসাধারণ এর সুখ দুঃখে আজীবন তাদের পাশে থাকবো।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার