প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:০৯ পি.এম
কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর দিক-নির্দেশনায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, কোতোয়ালী থানা পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই - সুকান্ত দেবনাথ সঙ্গীয় অফিসার ফোর্স সহ নগরীর ভিন্ন ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, ১/ মোঃ সিজান (২৩) - পিতাঃ মিজান মিয়া, সাং - সি কে ঘোষ রোড, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহ, ২/ মোঃ রাব্বি (২৬) - পিতাঃ হযরত আলী, সাং - পাঁচপাড়া, থানাঃ ত্রিশাল, জেলা - ময়মনসিংহ, ৩/ মোঃ মইজা (৪৫) - পিতাঃ শাহেদ আলী, সাং - নতুন বাজার, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহ।
এ সময় কোতোয়ালী (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার হওয়া তিনজন ছিনতাইকারী বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার