প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ৫:৩১ পি.এম
খাগডহর ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয় না

প্রথম বাংলা - বেশ কিছুদিন যাবৎ খাগডহর ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।স্থানীয় এলাকাবাসী বিষয়টি সাংবাদিকদের নজরে আনার পর বিষয়টি বেশ কয়েকদিন পর্যবেক্ষণ করা হয়।
এ বিষয়ে খাগডহর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ এর কাছে জানতে চাইলে কেন জাতীয় পতাকা আপনার উত্তোলন করেননা।তিনি বলেন জাতীয় পতাকা উত্তোলন করা তার কাজ নয়, তিনি উত্তেজিত হয়ে পড়েন সাংবাদিকরা এমন প্রশ্ন করাতে।
এছাড়াও অফিসে আগত বেশ কয়েকজন অভিযোগ করে বলেন ইউসুফ স্যার জমি সংক্রান্ত কোন কাজে আসলে বিভিন্নভাবে হয়রানী করে থাকেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার