July 22, 2026, 2:42 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেল ১৪শ পরিবার

Reporter Name

প্রতিনিধি,বিরামপুর,দিনাজপুর।‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদেশ,এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোচগ্রাম গেন্ডা বাজারে চার দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এর সভাপতিত্বে খাদ্য বান্ধব কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে অত্র ইউনিয়নে ১৪শ খাদ্যবান্ধব কার্ড ধারী রা আজ ১৫ টাকা কেজি সরকারী মূল্যে ৩০ কেজি চাল ক্রয় করেছেন। তিনি আরও বলেন,গরীব ও নিম্ম আয়ের খাদ্যবান্ধব কার্ড ধারীরা সরকারি মূল্য ১৫ টাকা কেজি চাল ক্রয় করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এমসয় চরকাই খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রা প্ত কর্মকর্তা মাজেদুর রহমান,ইউপি সদস্য আজগর আলী,রবিউল ইসলাম,দিওড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক রুবেল আলম,সাবেক ইউপি সদস্য সাখওয়াত হোসেন,খাদ্য বান্ধব দায়িত্ব প্রাপ্ত ডিলার শওকত আলী,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,দিওড় ইউনিয়নের উপকার ভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST