স্টাফ রিপোর্টার:
গফরগাঁও উপজেলায় এক সৌদিআরব ফেরত প্রবাসীর ৪টি গরু চুরি হয়ে গেছে। এসব গরুই ছিল তার পরিবারের অন্যতম আয়ের উৎস এই ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।
ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি গ্রামে। জানা গেছে, গ্রামের বাসিন্দা মামুন মিয়া সৌদিআরবে গিয়ে ছিলেন। এখানে কোন প্রকার সুবিধা না করতে পেরে তিনি দেশে ফিরে আসেন। সৌদি থেকে ফেরার পর এই ৪টি গরুই ছিল তাদের পরিবারের দৈনন্দিন খরচ চালানোর অন্যতম অবলম্বন।
মামুন মিয়া জানান, চোরেরা গোয়ালঘরের ৩টি তালা ভেঙে তার ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। সকালে উঠে গোয়ালঘর তালা ভাঙা ও গরু নেই দেখে তারা হতবাক হয়ে যান। পরিবারের সদস্যরা জানান, এই গরুগুলো দিয়েই তারা জীবিকা নির্বাহ করতেন। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তাদের সামনে অনিশ্চয়তা নেমে এসেছে।
স্থানীয়রা বলছেন, গফরগাঁও উপজেলায় গরু চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার