July 4, 2026, 2:44 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গয়েশ্বর রায়কে ছেড়ে দেওয়া হয়েছে – ডিবি প্রধান

Reporter Name

প্রথম বাংলা – বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর পুরানঢাকার ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন আহত হন পরে গয়েশ্বরকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে নিরাপত্তা দিতে তুলে আনা হয়েছিল পরে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

মিন্টো রোডে কার্যালয়ের সামনে ডিবি প্রধান সাংবাদিকদে র বলেন, বিএনপির ইট–পাটকেল–ঢিলে পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ঢিল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের গায়েও লেগেছিল পরে তাঁকে নিরাপত্তা দিতে তুলে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছিল। পরে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সব প্রবেশমুখে বিএনপির নেতা–কর্মীরা সকাল থেকেই অবস্থান নেয়। এ সময় রাজ ধানীর নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সকাল ১১টায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে এই সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে বিএনপি নেতা গয়ে শ্বরসহ অন্তত ৭ নেতা–কর্মী আহত হন।

গয়েশ্বর রায় আহত হলে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয় গয়েশ্বরকে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করে লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ‘এখানে সমাবেশ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকাল থেকে তৎপর আছি তাঁরা (বিএনপি) বিভিন্ন গলিতে এসে জড়ো হয়ে তৎপরতা শুরু করে।’

বিএনপি নেতা গয়েশ্বর আটক কিনা,জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আমরা তাঁকে হেফাজতে নিয়েছি।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST