প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জ ঘুগা স্পোর্টিং ক্রিকেট ক্লাবের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ঘুগা স্পোর্টিং ক্রিকেট ক্লাব আয়োজনে ৬ই জানুয়ারী শুক্রবার ঘুগা স্কুল মাঠে বিকেলে ফুটবল ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে।খেলায় পলাশবাড়ী একাদ শ ৩-১ গোলে গুজিয়াকে পরাজিত করে একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য রফিকুল আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক শাহিন শেখ।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম,আব্দুল হামিদ,ক্লাবের সভাপতি লিট ন শেখ সাধারন সম্পাদক সাহারুল ইসলাম, প্রতিষ্ঠা তা সভাপতি শাকিল শেখ,উপদেষ্টা ইউনুছ আলী, সহসভাপতি সুজন সরকার,যুগ্ন সাধারন সম্পাদক তারেক কাজী,শিমুল সরকার।ধারাভাষ্যকার রবিউ ল ইসলাম প্রমুখ।
শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান ও বিশেষ অতিথি ট্রফি তুলে দেন।
আশরাফুজ্জামান সরকার
জেলা প্রতিনিধি
গাইবান্ধা ৷
মোবাইল-০১৭১২-৩৪১১১৬
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার