প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:১১ পি.এম
ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ নূরী তাসমিন ঊর্মি-কে পদায়ন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্ম কর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঘাটাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্দেশক্র মে বদলি বা পদায়ন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার উপ-সচিব মোছাঃ সেলিনা বানু স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তা নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এছাড়া সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) মোতাবেক সার্টিফিকেট অফিসার-এর ক্ষমতাও তাঁকে প্রদান করা হয়েছে।
ইতোমধ্যেই এই আদেশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার