স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে।
অভিযোগ উঠেছে , সদর উপজেলার ভাবখালী কাচারী বাজার ফেরিঘাট এলাকায় মঞ্জুর নামের এক ব্যক্তিকে আটকিয়ে ১ লাখ ১২ হাজার টাকা আদায় করেন তিনি। পরে টাকার বিষয়টি ধামাচাপা দিতে ফেরত দেওয়ার চেষ্টা করেন।
এছাড়া তার জামালপুরে একটি বাসা, ময়মনসিংহে একটি বাড়ি ও ঢাকায় একটি ফ্ল্যাট রয়েছে। অথচ সরকারি বেতনের সীমিত আয়ে এত সম্পদের মালিক হওয়া নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
অনুসন্ধানে জানা যায় , আলিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ী সুবর্ণার কাছ থেকে দেড় লাখ টাকা নেন মোস্তাফিজ। পরে মাদকের পরিমাণ কমিয়ে দেখিয়ে সুবর্ণাকে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।
সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, এসআই মোস্তাফিজের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযো গের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।তিনি এর আগেও কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন ঐ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা তার হয়রানির শিকার হয়েছেন।
কতিপয় মাদক ব্যবসায়ীকে শ্লেটার দিয়ে থাকেন। তিনি ঘুষ ছাড়া কোন মামলার তদন্ত করেন না।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার