মোঃ টিপু সুলতান -স্টাফ রিপোর্টার-
চন্দ্রগঞ্জ উপজেলার অধীনস্থ প্রতিটি ইউনিয়নে, আমার জানামতে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অধিকাংশ নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক মনোনয়নপ্রত্যাশী নিজ নিজ মনোনয়ন ফরম পূরণ করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার কথা।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক (যারা প্রত্যেকে দলীয় ফরম সংগ্রহ করেছেন) এর কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে, একজন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী কীভাবে তাঁর মনোনয়ন ফরম (আরেকজন মনোনয়ন প্রত্যাশীর নিকট) জমা দিবেন?
এটি কি সাংগঠনিক নিয়ম ও প্রক্রিয়ার ব্যত্যয় নয়? নাকি উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দূরদর্শিতার অভাব?বিষয়টি মোটেও হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ, মনোনয়নপ্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি**জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি।**
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার