প্রথম বাংলা - আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সদরদপ্তর তদন্ত কমিটি গঠন করেছে।একজন ডিআইজি পদমর্যা দার কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার পুলিশ সদরদপ্ত রের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'কমিটি এরইমধ্যে তাদের কাজ শুরু করেছেন। দুপু রে ঘটনাস্থল পরিদর্শন করেছে।'
কমিটিতে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অডিট) মো. আমিনুল ইসলামকে প্রধান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম মেট্রো) মো. হাসানুজ্জামান,সিটিটিসির যুগ্ম কমিশ নার ড. এ এইচ এম কামরুজ্জামান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার (মেট্রো সাউথ) মো. আনিচুর রহমান। রবিবার দুপুরে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখে স্প্রে করে ও মারধর করে ছিনিয়ে নেওয়া হয় প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে। রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফট কের সামনে এ ঘটনা ঘটে।
দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সি ফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার