July 5, 2026, 12:49 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় কিশোরী ধর্ষণ মামলায় আটক-১

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)শরীয়ত পুরে জাজিরায় ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে আট ক করেছে জাজিরা থানা পুলিশআটককৃতের নাম সফিকুল ইসলাম(২২)।সে উপজেলার ছোট মূলনা গ্রামের বাসিন্দা খবির খানের ছেলে।এজাহার সুত্রে জানা যায়,বাদী মেয়ে টি জাজিরা উপজেলার গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া আসার সময় বিভিন্ন ভাবে আসামী তাকে প্রেমের প্রস্তাব দিত।

তারই ধারাবাহিতায় গত ১৫ আগষ্ট (মঙ্গলবার)বিকাল ৫টা র সময় বাদী মেয়েকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসামী সফিকুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।পরে বাদী মেয়েটি কান্নাকাটি করলে আসামী তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কৌশলে  তাকে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়।

মেয়েটি তার পরিবারের কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানা লে তারা আসামী সফিকুল ইসলামের সাথে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার জানায়। এ ঘটনায় সফিকুল ইসলামকে আসামী করে জাজিরা থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-১০, তাং ২৩-১০-২০২৩।

জাজিরা থানার এস আই মোঃ হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি চৌকশ টিম সফিকুল ইসলামকে তাদের বাড়ির পাশের বাসা থেকে ২২অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১টার সময় তাকে গ্রেফতার করে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান  ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত মামলা রেকর্ডপূর্বক পুলিশি অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা দুঃখজনক উল্লেখ করে ওসি জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST