রাশেদুল ইসলাম রিয়াদ"জাজিরা-(শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-শরীয়তপুর সড়কে ডাকা তির সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত ভোরে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন গনির মোড় এলাকায় এ ডাকাতির ঘটনাটি সংগঠিত হয়।
আটককৃত ডাকাতরা হলেন,বরিশালের গৌরনদীথানার বদরপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মৃধার ছেলে রিপন মৃধা (৩৫) ও অপরজন হলেন শরীয়তপুরের নড়িয়া উপজে লার ঘড়িষার ইউনিয়নের থিরো পাড়া গ্রামের মৃত আমি র হোসেন বেপারীর ছেলে জীবন বেপারী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বেশকিছু দিন ধরে ম ধ্যরাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে গাাড়ি থামিয়ে ডা কাতি করছিলেন সংঘবদ্ধ একটি চক্র।এতে ক্ষুব্ধস্থানীয় রা ডাকাত দলের সদস্যদের আটক করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছিলেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় উপ জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন আব্দুল মজিদ বেপা রী কান্দি গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের ওপরে দাঁড়িয়ে ডাকাত দলের ৩-৪ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারকে গতিরোধ করে। এ সময় গতিরোধ করা গাড়ির যাত্রী ও স্থানীয়রা মিলে ডাকাত দলটির ২ সদস্য রিপন ও জীবনকে আটক করে গণধোলাই দেয়।
পরবর্তীতে তাদেরকে পদ্মা দক্ষিণ থানা পুলিশের কাছে সোপর্দ করলে গুরুতর আহতাবস্থায় দুই ডাকাতকে জা জিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ বর্ত মানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডি কেল অফিসার (আরএমও) ডাঃ রোমান বাদশা বলেন, আহতাবস্থায় দুইজনকে হাসপাতালে আনার পরে প্রাথ মিক চিকিৎসা দেওয়া হয়েছে এখন তারা আশংকামুক্ত
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক শিমুল বলেন, ডাকাত দলের দুই সদস্যকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার