প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৩:১০ অপরাহ্ণ
জাজিরায় তা’মিরুল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরা উপজেলার তা'মিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনী এবং হেফজ ও নাজেরা শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিসহ মোট ১০৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের
হাতে পুরষ্কার বিতরণ করেন অত্র মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মোঃ মেসবাহ সিকদার।
তা'মিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল আঃ রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ইব্রাহিম মাস্টার, মাদ্রাসা কমিটির সেক্রেটারি মোঃ সফিকুল আলম সহ মাদ্রাসার পরিচালক ও শিক্ষার্থী বৃন্দ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার